ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়িয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। মার্কাস রাশফোর্ডের টানা দ্বিতীয় ম্যাচে গোল পাওয়ার দিনে এলচেকে হারিয়ে লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আরেকটু আরেকটু বাড়িয়ে হান্সি ফ্লিকের দল।

শনিবার রাতে ৩-১ ব্যবধানে জিতে টেবিলের শীর্ষে চার পয়েন্টের ব্যবধান তৈরি করেছে হান্সি ফ্লিকের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৬ ম্যাচে ১৫ টিতেই জয় পেল বার্সেলোনা।

প্রতিপক্ষের ঘরের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। ষষ্ঠ মিনিটে দানি ওলমোর বাড়ানো বল ধরে এলচে গোলকিপার ইনাকি পেনাকে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান লামিনে ইয়ামাল।

২৭ মিনিটে ওলমোর বাঁকানো শট এলচের গোলপোস্টে লেগে ফিরে আসে। সুযোগ মিস করার ঠিক দুই মিনিট পর প্রতিপক্ষের রক্ষণ দেয়াল টপকে আলভারো রদ্রিগেজ নিখুঁত ফিনিশিংয়ে সমতা ফেরান এলচের হয়ে।

এরপর আবার নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। ৩৯ মিনিটে ডি ইয়ংয়ের কাটব্যাক থেকে জোরালো শটে দলকে এগিয়ে দেন ফেরান তোরেস।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন রাশফোর্ড। ৭১ মিনিটে লামিনে ইয়ামালের নিচু ক্রস থেকে সহজ ট্যাপে ব্যবধান বাড়ান ইংলিশ ফরোয়ার্ড। এটি ছিল চলতি মৌসুমে তাঁর ১০ম গোল।

ম্যাচে সব মিলিয়ে ৩০ টি শট নেয় বার্সেলোনা, যার মধ্যে ৮ টি ছিল অন টার্গেট। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগে সবার ওপরে বার্সেলোনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে এলচে। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আজ রায়ো ভায়েকানোর বিপক্ষে জিতে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে আনার সুযোগ থাকছে লস ব্ল্যাঙ্কোসদের সামনে।

নিউজটি শেয়ার করুন

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা

আপডেট সময় : ০১:৫৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬