ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘র‌্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ নেই’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২ ১২৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানিয়েছেন, জবাবদিহিতা নিশ্চিত না হলে র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও সুযোগ নেই।

আজ রোববার (২৪ এপ্রিল) বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব-সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

পিটার হাস বলেন, অর্থনীতিতে উন্নয়ন ও ভূরাজনৈতিক অবস্থানের জন্য বিশ্বে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা ও অংশীদারিমূলক সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতিতে এবং উভয় দেশের প্রতিবন্ধকতা মোকাবেলায় দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে প্রয়াস চালিয়ে যাবে।

এসময় বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কারও পক্ষ নেবে না বলে সাফ জানিয়ে দেন মার্কিন রাষ্ট্রদূত।

নিউজটি শেয়ার করুন

‘র‌্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ নেই’

আপডেট সময় : ০৮:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২