ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্কড়-ঝক্কড় বাসের চলাচল ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদযাত্রা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে লক্কড়-ঝকড় বাসের চলাচল ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শনিবার (১৪ মার্চ) রাজধানী গাবতলী বাস টার্মিনালে বাস মালিকও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

যানজট কমানোর জন্য ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য যাত্রীদের জন্য হেল্প ডেস্ক রাখা হয়েছে। লক্কড়-ঝক্কর বাস রাস্তায় নামবে না। যাত্রীদের সেবা দেওয়ার জন্য কাউন্টার টেরোরিজম ইউনিট, র‍্যাব, সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে।

যাত্রীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, অস্ত্রধারীসহ বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। বিভিন্ন টার্মিনালে নিয়মিত নিরাপত্তা অভিযান চলবে। অতিরিক্ত ভাড়া, টিকিট কালোবাজারি বন্ধেও নিয়মিত তদারকি করা হবে বলে জানান ডিএমপি কমিশনার। এ সময় দূরপাল্লার বাসে একাধিক চালক রাখার এবং বাসের ছাদে যাত্রী পরিবহন না করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

লক্কড়-ঝক্কড় বাসের চলাচল ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে: ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০২:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬