লঙ্কা-আফগান ম্যাচ দেখে চিন্তিত হয়ে যা বললেন পাপন
- আপডেট সময় : ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২ ৩৬ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচ দিয়ে শনিবার (২৭ আগস্ট) পর্দা উঠে এশিয়া কাপের ১৫তম আসর। দুই দিন পর অর্থাৎ মঙ্গলবার (৩০ আগস্ট) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। কিন্তু এই আফগানরাই নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে।
অন্যদিকে রশিদ-নবিদের কাছে আট উইকেটে হেরে যাওয়ার পরও শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার দাবি, বাংলাদেশ দল অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ।
এদিকে মাঠে বসেই শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচটি দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। টিম হোটেলে বাংলাদেশের খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ করতে গিয়ে ম্যাচটি দেখেন তিনি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগান ক্রিকেটারদের আগ্রাসী খেলা দেখে বেশ চিন্তায় পড়ে যান বিসিবি বস। তবে কোনো দলকেই ভয় পান না বলে সাফ জানিয়ে দিলেন পাপন।
টিম হোটেলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করার পর উপস্থিত সাংবাদিকদের তিনি বলেছেন, ‘দলের সবার সাথে দেখা করতে এসেছিলাম। খেলাটাও (আফগানিস্তান-শ্রীলঙ্কা) দেখা হলো। আসলে আমি নিজের দলকে নিয়েই চিন্তিত।’
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিশ্বাস, বাংলাদেশ সবগুলো ম্যাচই জিতবে। সাংবাদিকদের পাপন বলেন, ‘আমরা কাউকে ভয় পাই না। আমরা প্রথম ম্যাচ থেকেই জিততে চাই। যাতে ভালো অবস্থানে থাকি। আমাদের প্রত্যেক খেলোয়াড় আশাবাদী এবং আত্মবিশ্বাসী। আমরা সবগুলো ম্যাচই জিতব। শ্রীলঙ্কাও ভালো দল। প্রত্যেকটা দলই ভালো। আমাদের কাছে প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ। যেহেতু আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ, আমরা এটার ওপরই মনোযোগ রাখছি। এটা যদি জিতে যাই ইনশাআল্লাহ শ্রীলঙ্কার সাথেও জিতব।

























