ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডন থেকে লাদেনের ভূমিকা পালন করে কোনো লাভ হবে না: নানক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২ ৬০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামাত অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা লাশ চায়, লাশের রাজনীতি করে, দেশকে অস্থিতিশীল করতে চায়। কিন্তু যতই ষড়যন্ত্র করুন কোন লাভ নেই, নির্বাচনকে প্রতিহত করার ক্ষমতা আপনাদের নাই।

বৃহস্পতিবার (২ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে যুব মহিলা লীগের উদ্যোগে ‘প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিএনপি’র অন্যান্য সহযোগী সংগঠনগুলো সাম্প্রতিককালের অশালীন ও কুটুক্তিপূর্ণ বক্তব্যসহ হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ২২ সালে দাঁড়িয়ে বিএনপি-জামাত ৭৫ এর স্বপ্ন দেখে। ‘৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেক বার’ এই স্লোগান দিয়ে শেখ হাসিনাকে হত্যার হুমকি দেখায়। মনে রাখবেন, মির্জা ফখরুল সাহেব এই বাংলাদেশ আর কোনো দিন ৭৫ ঘটতে দেয়া হবে না।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্য নানক বলেন, মির্জা ফখরুল সাহেব কোন পথে হাঁটবেন সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। ষড়যন্ত্রের পথে হাঁটবেন না গণতন্ত্রের পথে হাঁটবেন। গণতন্ত্রের পথে হাঁটলে নির্বাচন কমিশনকে মানতে হবে। স্বাধীন নির্বাচন কমিশনের অধিনে নির্বাচন হবে। নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়ে হবে। নির্বাচনকে ব্যর্থ করার, প্রতিহত করার ক্ষমতা আপনাদের নাই।

বিএনপি উদ্দেশ্য আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, আজকে খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামী। ২১ শে আগস্ট ২০০৪ সালে গ্রেনেড মেরে হত্যার চেষ্টা করেছিলেন। শেখ হাসিনা নাজিম উদ্দিন রোডের কারাগার থেকে বেগম খালেদা জিয়াকে বাড়িতে এনে রেখেছেন, চিকিৎসা দিচ্ছেন। তাদের তারেক রহমান দণ্ডপ্রাপ্ত আসামী। তিনি লন্ডনের সুরম্য অট্টালিকায় থাকছে দেশের টাকা লুট করে। সেখান থেকে লাদেনের ভূমিকা পালন করে কোনো লাভ হবে না।

নানাক বলেন, পদ্মাসেতু নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিলো শেখ হাসিনা সে ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিয়ে আগামী ২৫ তারিখ স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধনের মধ্য দিয়ে পরিস্কারভাবে জানিয়ে দিলো দেশ এগিয়ে চলছে, এগিয়ে যাবে। বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথকে ভয় পায় না। এই দল রাজপথের দল।

বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ যুব মহিলা লীগের নেত্রীরা।

নিউজটি শেয়ার করুন

লন্ডন থেকে লাদেনের ভূমিকা পালন করে কোনো লাভ হবে না: নানক

আপডেট সময় : ১১:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২