ঢাকা ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোডশেডিং আগের চেয়ে কমেছে দাবি প্রতিমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২ ৩৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বৈশ্বিক কারণে জ্বালানি পরিস্থিতি নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ কম। তাই আপাতত জ্বালানি তেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই। তবে, লোডশেডিং আগের চেয়ে কমেছে বলে দাবি করেছেন তিনি। এক্ষেত্রে বড় পরিবর্তন আনতে নভেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।

সোমবার (১০ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। যদিও এর আগে অক্টোবরে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে বলে জানান প্রতিমন্ত্রী।

দেশে চলমান লোডশেডিংয়ের বিষয়ে নসরুল হামিদ বলেন, লোডশেডিং আগের চেয়ে কমেছে; তবে এখনও দিনে উৎপাদন ঘাটতি হচ্ছে। এটা নভেম্বরের আগে ঠিক হচ্ছে না।

বিদ্যুৎ সংশ্লিষ্টরা জানান, দেশে বর্তমানে বিদ্যুতের উৎপাদন ঘাটতি রয়েছে ৩ হাজার ৯৩১ মেগাওয়াট (জ্বালানি স্বপ্লতা) । উৎপাদন হচ্ছে ১৯ হাজার ৫৩৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে (ক্যাটটিভ ব্যতিত)। এছাড়া ৩ হাজার ৪১৪ মেগাওয়াট (কারিগরি ত্রুটি, রক্ষাণাবেক্ষণ/অন্যান)।

প্রতিমন্ত্রী বিদ্যুৎ ব্যবস্থাপনার আরও আধুনিকায়ন প্রসঙ্গে বলেন, বিশ্বব্যাংকের দীর্ঘসূত্রতা ও কোভিড পরিস্থিতির কারণে পিছিয়ে যায় বিদ্যুতের সঞ্চালন ব্যবস্থাপনার আধুনিকায়নের অনেক কাজ। এখনও বিষয়টিতে গুরুত্ব দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

লোডশেডিং আগের চেয়ে কমেছে দাবি প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৪:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২