ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২ ৪৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিপাইনের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার ১০টা ৫৯ মিনিটে রাজধানী ম্যানিলা থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে ডোলোরেসের শহরের কাছে ভূমিকম্পের তীব্রতা বেশি অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্তি¡ক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে এসব তথ্য।

ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে গভীরতা ছিল ১৫ দশমিক ২ কিলোমিটার পর্যন্ত এবং ৬০ কিলোমিটার উত্তরে সবচেয়ে ভয়াবহ অবস্থা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রবল ভূ-কম্পনের কারণে কেঁপে উঠে শহরের নানা স্থাপনা। ডোলোরেসের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে বাটাক শহরে, ২০০-শয্যার মারিয়ানো মার্কোস মেমোরিয়াল হাসপাতাল থেকে রোগী ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।

ডোলোরেস শহরের পুলিশ কর্মকর্তা জেফরি ব্লেন্স বলেন যে, ভূ-কম্পনের সময় লোকজন আতঙ্কে বাড়ির বাইরে রাস্তায় বের হয়ে আসেন। প্রাথমিকভাবে রাস্তাঘাট ও একটি হাসপাতালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনও।

আবরা প্রদেশের বেসামরিক প্রতিরক্ষা অফিস, যেখানে ডোলোরেস অবস্থিত, বলছে যে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনও, তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে সময় লাগবে।

ফিলিপাইনে ভূমিকম্প একটি নিত্যদিনের ঘটনা, যা প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ বলয়ের মধ্যে অবস্থিত।

নিউজটি শেয়ার করুন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

আপডেট সময় : ১২:৪৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২