ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালালে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলো ১১০ যাত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ ৩৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজের তিনটি চাকা ফেটে গেছে। উড়োজাহাজটিতে ১১০ জন যাত্রী ছিল। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। এ ঘটনায় এক ঘণ্টা ধরে রানওয়েতে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল।

শুক্রবার (২১ অক্টোবর) বিকাল ৪টা ২৬ মিনিটে শাহজালাল বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইনস এই দুর্ঘটনার শিকার হয়।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ‘শুক্রবার বিকালে ইউএস-বাংলার একটি ফ্লাইট নামার সময় চাকা ফেটে যায়। এক ঘণ্টার মধ্যেই বিমানটি রানওয়ে থেকে সরানো হয়। তবে এ ঘটনায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যেগুলোর কোনোটিরই ফ্লাইট দেরি হয়নি বলেও জানান তিনি।

জানা গেছে, শুক্রবার বিকালে থাইল্যান্ড থেকে ১১০ জন যাত্রী নিয়ে বিকাল ৪টা ২৬ মিনিটে শাহজালাল বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট অবতরণ করে। উড়োজাহাজটির তিনটি চাকা ফেটে যায়। এ সময় রানওয়েতে উড়োজাহাজ ওঠা-নামা বন্ধ ছিল। এ সময় দুটি অভ্যন্তরীণ রুটের উড়োজাহাজকে চট্টগ্রামে পাঠানো হয়। বিকাল সাড়ে ৫টার দিকে ইউএস বাংলার উড়োজাহাজটি রানওয়ে থেকে সরানো হয়।

এবিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক- জনসংযোগ কামরুল ইসলাম বাংলাভিশনকে বলেন, ‘দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। যাত্রী ও বিমানের ক্রুরা সবাই অক্ষত ও নিরাপদ আছেন। বিমানটি সরিয়ে নেওয়ার পর রানওয়ে খুলে দেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

শাহজালালে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলো ১১০ যাত্রী

আপডেট সময় : ১০:৪৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২