ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালালে ৩ কেজি স্বর্ণ জব্দ, আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ ৩৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি স্বর্ণসহ দুই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার বিমানবন্দর আর্মড পুলিশ ও কাস্টমসের যৌথ অভিযানে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

গ্রেফতার যাত্রীরা হলো সুমন এবং আমিন অর রশীদ। তারা গতকাল শুক্রবার দুবাই থেকে ঢাকায় আসে। শনিবার (১৫ই অক্টোবর) দুপুরে বিমানবন্দর এপিবিএনর অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা এয়ারপোর্ট সার্কেল (শিফট-এ), এপিবিএন গোয়েন্দা দল ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে তাদেরকে বিমানের ভেতর আটক করা হয়। তাদেরকে ইমিগ্রেশন করে কাস্টমস এলাকায় নিয়ে এসে তাদের কাছ থেকে ৪ টি সোনার (৪৬৪ গ্রাম) ও ১৯৬ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

পরে এমিরেটস এয়ারলাইন্স প্রতিনিধি ও এভিয়েশন সিকিউরিটি (এ্যাভসেক) ও গোয়েন্দা সংস্থার তথ্য মোতাবেক কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম ও কাস্টমস গোয়েন্দা এয়ারপোর্ট সার্কেল টিম, এপিবিএন ও বিমান বন্দরের অন্যান্য গোয়েন্দা সংস্থা যৌথ অভিযান চালিয়ে আসামীদের বোর্ডিং করা ফ্লাইট নং ইকে-৫৮৪ এ বোর্ডিং পাসে উল্লিখিত সিট নম্বর ৩৫উও ৩৫এ রামেজিং করে স্কচটেপ দিয়ে মোড়ানো ১০ টি ছেটি ছোট প্যাকেট পাওয়া যায়। ১০ টি প্যাকেট খুলে স্বর্ণসদৃশ পেস্ট ২৩৪০ গ্রাম বা ২.৩৪ কেজি উদ্ধার করা হয়। পূর্বে যাত্রীদ্বয়ের হ্যান্ড ব্যাগ থেকে ৪টি স্বর্ণবার ৪৬৪ গ্রাম ও ১৯৬ গ্রাম স্বর্ণালংকার সহ যাত্রীদ্বয়ের সঙ্গে আনা সব স্বর্ণ তথা তিন কেজি স্বর্ণ আটক করা হয় এবং আসামিদের আটক করা হয়।

আটক সোনার আনুমানিক বাজার মূল্য সর্বমোট দুই কোটি পঞ্চাশ লাখ টাকা। এ ঘটনায় কাস্টমস আইনে ফৌজদারী মামলা করা হয়েছে দুজনের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

শাহজালালে ৩ কেজি স্বর্ণ জব্দ, আটক ২

আপডেট সময় : ০৬:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২