ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাজকে ফোন করে যে প্রতিশ্রুতি দিলেন এরদোগান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২ ৬৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

গতকাল সোমবার (১১ এপ্রিল) পাকিস্তানের পার্লামেন্টে ভোটাভুটিতে দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হন শাহবাজ। ওই দিন শপথগ্রহণ করেন তিনি এবং জাতির উদ্দেশে ভাষণ দেন।

এরপরই পাক প্রধানমন্ত্রী শাহবাজকে ফোন করেন এরদোগান। তিনি বলেন, এ নির্বাচনের ফলাফল পাকিস্তানের ভাতৃপ্রতিম ও বন্ধুত্বপরায়ণ জনগণের কল্যাণ বয়ে আনবে।

তুর্কি প্রেসিডেন্ট জানান, পাকিস্তানের সার্বিক পরিস্থিতির উন্নতি পর্যবেক্ষণ করছে তুরস্ক। কারণ, দেশটির সঙ্গে তাদের গভীর বন্ধুত্ব, ভাতৃত্ব ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।

এরদোগান বলেন, এত প্রতিবন্ধকতা ও বাধা বিঘ্ন সত্ত্বেও গণতন্ত্র ধরে রেখেছে পাকিস্তান। দেশটিতে এখনও আইনের শাসন বিদ্যমান রয়েছে।

তিনি প্রতিশ্রুতি দেন, এ মুহূর্তে পাকিস্তানের প্রয়োজনে যেকোনও সহায়তা করতে প্রস্তুত তুরস্ক। যা আগেও করে এসেছে তারা।

গত রোববার পাকিস্তানের নিম্নকক্ষ জাতীয় পরিষদে (এনএ) অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন দেশটির নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান। প্রায় এক সপ্তাহের রাজনৈতিক গোলযোগের পর এ সিদ্ধান্ত নেন আইনপ্রণেতারা। নেপথ্যে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন ইমরান খান।

পাকিস্তানের নিম্নকক্ষ জাতীয় পরিষদে (এনএ) ভোটাভুটিতে ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হন শাহবাজ। ভোটাভুটির আগে সংসদ থেকে ওয়াকআউট করেন ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাংসদরা।

ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হন শাহবাজ। এরপর থেকে প্রশাসন ঢেলে সাজাচ্ছেন। ইতোমধ্যে শপথগ্রহণ করেছেন তিনি। আজ সপরিবারে প্রধানমন্ত্রীর ভবনে উঠেছেন ৭০ বছর বয়সী রাজনীতিক। প্রধানমন্ত্রী অফিসের দায়িত্বও বুঝে নিয়েছেন তিনি।

শাহবাজ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই। তিনবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ৭০ বছর বয়সী এই রাজনীতিক।

নিউজটি শেয়ার করুন

শাহবাজকে ফোন করে যে প্রতিশ্রুতি দিলেন এরদোগান

আপডেট সময় : ০১:৪৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২