ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শিগগির ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২ ৪৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত ট্রেন পরিষেবা শিগগির আবারও চালু হবে। ঢাকায় ভারতীয় হাইকমিশন আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানিয়েছে, ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস পরিষেবা এবং কলকাতা-খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস পরিষেবা ২৯ মে থেকে পুনরায় চালু হবে।

মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে যাত্রা শুরু করবে। এর আগে করোনার কারণে পরিষেবাগুলো স্থগিত করা হয়েছিল।

আগামী ১ জুন ভারত ও বাংলাদেশের রেলমন্ত্রী ভার্চুয়ালি পতাকা উড়িয়ে নিউ জলপাইগুড়ি ও ঢাকার মধ্যে নতুন মিতালি এক্সপ্রেস সার্ভিস শুরু করবেন। এটি পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

শিগগির ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল শুরু

আপডেট সময় : ০১:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২