ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ১৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বার্সেলোনার জয়রথ চলছেই। রোববার (৫ মার্চ) রাতে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পেল জাভির শিষ্যরা। আর এ জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে কাতালানদের পয়েন্টের ব্যবধান গড়ল ৯ ।

২৪ ম্যাচ শেষে ২০ জয়ে বার্সেলোনার পয়েন্ট ৬২। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে ৯ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে ১৬ জয়ে রিয়ালের পয়েন্ট ৫৩।

লা লিগার অবনমন অঞ্চলের দলের বিপক্ষে বার্সেলোনার ৩ পয়েন্টের মাহাত্ম্য গোল সংখ্যায় নয়, লড়াইয়ের ধরনে। ম্যাচের ৫৯ মিনিটে রোনালদ আরাউহো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জন নিয়ে খেলতে হয়েছে বার্সাকে।

একজন কমে যাওয়ার আগপর্যন্ত ম্যাচের পুরো নিয়ন্ত্রণ বার্সারই ছিল। ম্যাচ শুরুর ১৫তম মিনিটেই গোলের দেখা পায় জাভির দল। সের্হিও বুসকেতসের বক্সে বাড়ানো বল ধরে অরক্ষিত থাকা রাফিনিয়া বল জালে জড়ান।

নিউজটি শেয়ার করুন

শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা

আপডেট সময় : ১১:১৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩