ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে চা বাগানে মাটিচাপায় ৪ শ্রমিক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২ ৫৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চা বাগানের উরিষা টিলায় মাটিচাপায় চার নারী চা শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার লাখাই চা বাগানে আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত চার শ্রমিক হলেন হিরা ভুমিজ (৩৪), রিনা ভুমিজ (২২), রাধা মালি (৪৫) ও আকাশ মহালী (১৮)।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হুমায়ুন কবির জানান, চার নারী চা শ্রমিক পাহাড়ে সুড়ঙ্গ করে ঘর তৈরির জন্য মাটি আনতে গেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুজন মারা যান। এ ছাড়া অন্য দুজনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে চা বাগানে মাটিচাপায় ৪ শ্রমিক নিহত

আপডেট সময় : ০২:৪৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২