ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে হারিয়ে ‘সপ্তমবার’ এশিয়ার চ্যাম্পিয়ন ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ ৩১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে উড়িয়ে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এ নিয়ে ভারতের কাছেই পাঁচবার শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে লঙ্কানদের। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ৬৫ রান করে শ্রীলঙ্কা। রান তাড়ায় নেমে মাত্র ৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে ভারত। মাত্র ২৫ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন স্মৃতি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের পাঁচবারের ফাইনালিস্ট শ্রীলঙ্কা ভারতীয়দের বোলিং তোপে ২৫ রান তুলতে হারায় ৭ উইকেট।

প্রথম ছয় ব্যাটারের কেউ পার করতে পারেননি দুই অঙ্কেও কোটা। তাদো স্কোর ছিল ৬, ২, ১, ৬, ০, ১, ৭। তবে সাতে নামা রানাসিংহে ও ১০ নম্বরে নামা রানাবীরার ১৮ রানের সুবাদে শেষ পর্যন্ত ৬৫ রান করতে সমর্থ হয় লঙ্কানরা।

ভারতের রেনুকা সিং ৩ ওভারে ৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

রান তাড়া করতে নেমে শেফালি ভার্মা পাঁচ রানের মাথায় আউট হয়ে গেলেও ব্যাট হাতে ঝড় তোলেন স্মৃতি মান্দানা। দুইশো স্ট্রাইকরেটে ছয় চার ও তিন ছক্কায় মাত্র ২৫ বলে ৫১ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বিশ্বসেরা এ ব্যাটার। ১৪ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন হারমান।

এ নিয়ে আটটি আসর হলো নারী এশিয়া কাপের। একবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাকি সাতবার নিয়েছে ভারত।

নিউজটি শেয়ার করুন

শ্রীলঙ্কাকে হারিয়ে ‘সপ্তমবার’ এশিয়ার চ্যাম্পিয়ন ভারত

আপডেট সময় : ০৪:৫২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২