ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় সংঘর্ষে এমপি নিহত, মেয়রের বাড়িতে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২ ৫৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের পর শাসকদলীয় এক সংসদ সদস্য (এমপি) মারা গেছেন। আগুন দেওয়া হয়েছে এক মেয়রের বাড়িতে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (৯ মে) রাজধানী কলম্বোর কাছে নিত্তামবুয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

শ্রীলঙ্কান কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানিয়েছেন, নিতাম্বুওয়া এলাকায় বিক্ষোভকারীদের সামনে পড়েন অমরাকীর্থি। বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে ধরেন। এ সময় তিনি গুলি চালালে দুই ব্যক্তি আহত হন। এরপর তিনি পার্শ্ববর্তী একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। পরে তার মরদেহ পাওয়া যায়।

এদিকে সোমবার রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে কারফিউ জারি করেছে শ্রীলঙ্কান পুলিশ।

এর আগে পদত্যাগ করেছেন লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সোমবার (৯ মে) দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ-সহিংসতার মধ্যে এসব ঘটনা ঘটেছে। সহিংসতা এড়াতে জরুরি অবস্থার পাশাপাশি কলম্বোতে জারি আছে কারফিউ।

উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ আর্থিক সংকটের মোকাবিলা করছে শ্রীলঙ্কা। অর্থনীতি পরিচালনায় ভুল ব্যবস্থাপনার কারণে প্রেসিডেন্ট গোটাবায় ও তার প্রভাবশালী পরিবারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবি জানাচ্ছে দেশটির হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারী। গত কয়েক সপ্তাহ ধরে গোটবায়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ আরও প্রবল হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

শ্রীলঙ্কায় সংঘর্ষে এমপি নিহত, মেয়রের বাড়িতে আগুন

আপডেট সময় : ০৯:০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২