ঢাকা ০২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা সিরিজের জন্য দোয়া চাইলেন মুমিনুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২ ৬৮ বার পড়া হয়েছে

ঈদের দিনে শ্রীলংকা সিরিজের জন্য দোয়া চাইলেন মুমিনুল

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবার কক্সবাজারে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ। সকালে কক্সবাজার শহরের বৈদ্যঘোনার বিবি হাজেরা জামে মসজিদে নামাজ আদায় করেছেন তিনি। এরপর পরিচিত জনদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোভিডের কারণে বিগত দুবছর ওভাবে ঈদ উদযাপন করা হয়নি। কুরবানির ঈদে ছিলাম, কিন্তু রোজার ঈদে আসা হয়নি। এবার সময়টা খুব ভালো কাটছে। বাবা-মাসহ পরিবারের সবাই মিলে একসাথে উদযাপন করছি।

সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন ‘সিয়াম সাধনার পরে সবাই নিজের মতো করে ঈদ করুক। সবাই দুঃখগুলো ভুলে গিয়ে ঈদকে ঈদের মতো করে কাটাক। সবার জন্য দোয়া করি। দেশবাসীর জন্য শুভ কামনা।’

আসন্ন শ্রীলঙ্কা সিরিজ উপলক্ষে দেশবাসীর দোয়া চেয়েছেন মুমিনুল হক। তিনি বলেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সামনে আমাদের শ্রীলংকা সিরিজ আছে। দোয়া করবেন যাতে আমরা শ্রীলঙ্কা সিরিজ খুব ভালোভাবে শেষ করতে পারি। আগামীকাল কক্সবাজার থেকে ঢাকার ফেরার কথা রয়েছে তার।

নিউজটি শেয়ার করুন

শ্রীলঙ্কা সিরিজের জন্য দোয়া চাইলেন মুমিনুল

আপডেট সময় : ০৬:৩৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২