ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘সংকটের সময় মানুষের পাশে দাঁড়ান’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২ ৪১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের জন্য তাঁর সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন। জিনিসপত্রের দাম না বাড়িয়ে সংকটের সময় মানুষের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আগামীতে বৈশ্বিক পরিস্থিতি আরো সংকটের মধ্যে পড়তে পারে জানিয়ে সকলকে তিনি সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।

বুধবার (২৬শে অক্টোবর) ভোগ্যপণ্য আমদানিকারক এবং রপ্তানিকারকদের সথে মতবিনিময় কালে এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমদানি ব্যয় বাড়ায় বিশ্বব্যাপী ভোগ্যপণ্যের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। এতে দেশের বাজারেও ক্রমেই বাড়ছে আমদানিনির্ভর বিভিন্ন ভোগ্যপণ্যের দাম। সরকারের পক্ষ থেকে বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে দেয়ার পরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাজার। ভুক্তভোগী হতে হচ্ছে সাধারণ জনগণকে।

এমন পরিস্থিতিতে বুধবার সকালে গণভবনে দেশের ভোগ্যপণ্য আমদানিকারক ও রপ্তানিকারকদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর ব্যবসা করার জন্য বিগত সরকারের সময়ের মতো কোথাও কোন ভাগ-বাটোয়ারা দিতে হয় না। ব্যবসায়ীরা যাতে লাভজনকভাবে ব্যবসা করতে পারে সরকার সেই পরিবেশ সৃষ্টি করে দিয়েছে।

শেখ হাসিনা বলেন, করোনা অতিমারির সময় বিশ্বের অনেক উন্নত দেশ যেখানে শিল্প বাণিজ্য বন্ধ করে দিয়েছে সেখানে সরকার নিজ উদ্যোগে দেশের অর্থনীতির চাকা সচল রাখার উদ্যোগ নিয়েছে এবং পরিস্থিতি মোকাবিলা করেছে। কিন্তু রাশিয়া- ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বের অর্থনীতিকে আরেক দফা নাজুক করে দিয়েছে।

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে শুধু লাভের কথা চিন্তা না করে ব্যবসায়ীদের দেশের মানুষের দিকে দৃষ্টি দেয়ার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

‘সংকটের সময় মানুষের পাশে দাঁড়ান’

আপডেট সময় : ১০:২২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২