ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনে যেতে বাধ্য হবে ১১ দলীয় ঐক্য বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। এ সময়ে তিনি জানান, আগামী ২৮ মার্চ আন্দোলনের রুপরেখা তৈরি করা হবে।

শনিবার (১৪ মার্চ) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, আমরা আজকে বৈঠক থেকে এই সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধিবেশন না ডাকে, তাহলে আমরা রাজপথে যেতে বাধ্য হবো। শীর্ষ নেতারা বৈঠক ডেকে কর্মসূচি দেবেন।

তিনি বলেন, একই দিনে দুটো নির্বাচন হয়েছে। হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, সরকারের দায়িত্ব এটা বাস্তবায়ন করা। ভোট দুটো অনুযায়ী দুইটি সাধারণ অধিবেশন ডাকান নিয়ম, কিন্ত ডেকেছে ১টি। বিএনপির সদস্যরা সংবিধান সংস্কারের শপথ নেয়নি। অথচ তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে, একইদিনে গণভোট ও চেয়েছেন, গণভোটের পক্ষে হ্যাঁ ভোট চেয়েছেন, শেষে এসে মানলেন না-এটা জাতির সঙ্গে প্রতারণা।

নিউজটি শেয়ার করুন

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

আপডেট সময় : ০২:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬