ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সব দেশ থেকে খাদ্য আমদানি করা যাবে : বাণিজ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২ ৩৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রাশিয়া-ইউক্রেন কিংবা অন্য কোনো দেশ থেকে খাদ্যদ্রব্য আমদানিতে কোনো বাধা নেই। আমাদের নিজেদের বা আন্তর্জাতিকভাবেও কোনো সমস্যা নেই।

সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে আজ বৃহস্পতিবার সরকারি উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আজকে আমরা খাদ্যদ্রব্য আমদানি নিয়ে আলোচনা করেছি। খাদ্য আমদানির ক্ষেত্রে রাশিয়া হোক বা ইউক্রেন হোক আন্তর্জাতিকভাবে কোনো বাধা নেই। পৃথিবীতে গ্লোবালি ২৪টা ব্যাংক আছে, যেগুলোর মাধ্যমে আমদানি করতে পারি ডলার দিয়ে। খাদ্য প্রয়োজন হলে আনতে হবে, তবে কোনো বাধা নেই।

নিউজটি শেয়ার করুন

সব দেশ থেকে খাদ্য আমদানি করা যাবে : বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৬:২১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২