ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সম্পর্ক উন্নয়নে কাজ করবে রাশিয়া ও উত্তর কোরিয়া : পুতিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২ ৫৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে জানিয়েছেন, দ্বিপক্ষীয় সম্পর্কের পূর্ণাঙ্গ ও গঠনমূলক উন্নয়নের জন্য দেশ দুটি সমন্বিত ভাবে কাজ করবে।

পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র বরাতে বার্তা সংস্থা রয়টার্স আজ সোমবার এ তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে কিমকে পাঠানো চিঠিতে পুতিন আরও জানান, দুদেশের সম্পর্ক আরও গভীর হলে তা উভয়ের জন্যই উপকারী হবে। এর ফলে কোরিয়া দ্বীপপুঞ্জ ও এশিয়ার উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে।

কিম জংও পুতিনকে চিঠি পাঠিয়ে জানান, রাশিয়া ও উত্তর কোরিয়ার বন্ধুত্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে জয়লাভের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। উল্লেখ্য, বিশ্বযুদ্ধের সময় জাপান কোরিয়া দ্বীপপুঞ্জ দখল করেছিল।

চিঠিতে কিম আরও জানান, শত্রুভাবাপন্ন সামরিক শক্তিদের কাছ থেকে আসা হুমকি ও উসকানি ব্যর্থ করতে দুদেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, সহায়তা ও একাত্মতা নতুন উচ্চতায় পৌঁছেছে।

‘শত্রুভাবাপন্ন শক্তি’ কারা, তা কেসিএনএ’র প্রতিবেদনে জানানো হয়নি। তবে, সাধারণত উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বোঝাতে এ শব্দটি ব্যবহার করে থাকে।

কিম জানান, ২০১৯ সালে রাশিয়ার সঙ্গে সাক্ষরিত চুক্তি অনুযায়ী ২ দেশের মধ্যে পারষ্পরিক সহযোগিতার পরিমাণ আগামীতে আরও বাড়বে।

নিউজটি শেয়ার করুন

সম্পর্ক উন্নয়নে কাজ করবে রাশিয়া ও উত্তর কোরিয়া : পুতিন

আপডেট সময় : ০১:৩৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২