ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সময় বাড়লো ৪৪ বিসিএস-এ আবেদনের, সময় শেষ ২ মার্চ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২ ১৫৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: ৪৪ তম বিসিএসের আবেদনের ফরম জমাদানের শেষ সময় ৩১ জানুয়ারির পরিবর্তে ২ মার্চ পর্যন্ত বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বৃহস্পতিবার পিএসসি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ৩১ জানুয়ারির পরিবর্তে ফরম জমাদানের শেষ সময় ২ মার্চ নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে প্রিলিমিনারি পরীক্ষার জন্য ২৭ মে দিন ধার্য করেছে পিএসসি।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউজিসির মাধ্যমে আবেদনের সময় বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছিলেন। পিএসসি সব সময় পরীক্ষার্থী-বান্ধব। আমরা সবার সুবিধার কথা বিবেচনা করে থাকি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের যাঁরা অ্যাপেয়ার্ড পরীক্ষা দিয়েছেন, তাঁরা এই বিসিএসে আবেদন করতে পারবেন।’

আগ্রহী যোগ্য প্রার্থীরা এ ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd/) গিয়ে পিএসসির নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে পারছেন। অনলাইনে আবেদন শুরু হয়েছে ৩০ ডিসেম্বর থেকে।

৪৪তম বিসিএস হবে সাধারণ (জেনারেল)। এ বিসিএসে নেওয়া হবে ১,৭১০ জনকে। এরমধ্যে সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নেওয়া হবে ৭৭৬ জন।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়াও এ বিসিএসে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাক ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সময় বাড়লো ৪৪ বিসিএস-এ আবেদনের, সময় শেষ ২ মার্চ

আপডেট সময় : ১২:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২