ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি প্রাথমিকের শিক্ষকদের সুখবর দিলো অধিদপ্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২ ৮১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সুখবর দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষক বদলির যে নিষেধাজ্ঞা ছিলো, সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে অধিদপ্তর। সোমবার (১৩ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

করোনার কারণে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় ২০২০ সালের ২৫ অক্টোবর এক আদেশে শিক্ষক বদলি বন্ধ করে দিয়েছিল অধিদপ্তর। এ সংক্রান্ত আদেশে বলা হয়, ২০২০ সালের ২৫ অক্টোবরের আদেশ বাতিল করা হলো।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, আদেশ বাতিল করায় বদলি কার্যক্রম চালু হবে। এখন বদলি কার্যক্রম অনলাইন ও ম্যানুয়ালি সম্পন্ন হবে।

এবারই প্রথম অনলাইনে বদলি কার্যক্রম চালু হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

সরকারি প্রাথমিকের শিক্ষকদের সুখবর দিলো অধিদপ্তর

আপডেট সময় : ১১:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২