ঢাকা ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বকালের সেরা ফুটবলার মেসি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ ৪৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সর্বকালের সেরা ১০০ ফুটবলারের একটা তালিকা প্রকাশ করেছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘ফোরফোরটু’। যেখানে পেলে, ম্যারাডোনা, রোনালদোদের হারিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন মেসি। এই তালিকা যে সর্বকালের সেরার আলোচনার অবসান ঘটানোর চেয়ে বিতর্কের জন্মই বেশি দেবে তা বলাই বাহুল্য। যেমন ধরুন ব্রাজিলিয়ান রোনালদো ব্যালন ডি অর জিতেছেন, দলকে জিতিয়েছেন বিশ্বকাপ, ভিন্ন ভিন্ন বিশ্বকাপে সেরা গোলদাতা আর সেরা খেলোয়াড়ের পুরস্কারও আছে তার দখলে। এরপরও তার অবস্থান এই তালিকার ১০-এ। ওদিকে কিংবদন্তি জর্জ বেস্ট তাকে ছাড়িয়ে আছেন তালিকার ৭ম অবস্থানে।

খেলোয়াড়ি জীবনে সব শিরোপা জিতে ফেললেও মেসির হাতে এখনো বিশ্বকাপ ওঠেনি। তবে রেকর্ড সাত বারের ব্যালন ডি’অর জয়ীকেই এই তালিকার শীর্ষে রেখেছে ফোরফোরটু। যদিও তার প্রতিদ্ব›দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো এই তালিকার শীর্ষ তিনেও জায়গা করে নিতে পারেননি, দুইয়ে আছেন ম্যারাডোনা, এর ঠিক পরের অবস্থানটা পেলের। চারে রোনালদো, আর পাঁচে আছেন জিনেদিন জিদান। কিংবদন্তি ইয়োহান ক্রুইফ আছেন এই তালিকার ষষ্ঠ অবস্থানে। এই তালিকায় আছে ব্রাজিল কিংবদন্তি কাকা আছেন তালিকার ৯৮তম অবস্থানে। কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াশিনের নাম আছে তালিকার ৩১তম।

সর্বকালের সেরা ১০০ খেলোয়াড় খুঁজে বের করার কাজটায় ফোরফোরটুকে খড়ের গাঁদায় সুঁচ খোঁজার কাজ করতে না হলেও খেলোয়াড়দের ক্রমতালিকা ঠিক করার ক্ষেত্রে যে গলদঘর্ম হতে হয়েছে, এটা নিশ্চিত। ভবিষ্যতে এই তালিকায় কারা আসবেন, তাদের অবস্থান থাকবে কোথায়, এ নিয়েও জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

সর্বকালের সেরা ফুটবলার মেসি!

আপডেট সময় : ১১:৪৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২