ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাংহাইতে কঠোর লকডাউনের মধ্যে ৩ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২ ৭৭ বার পড়া হয়েছে

সাংহাইতে কঠোর লকডাউনের মধ্যে ৩ জনের মৃত্যু

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের সাংহাইতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কঠোর লকডাউন জারি করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে চলছে এ লকডাউন। এর মধ্যেই আজ সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শহরটিতে তিনজনের মৃত্যু হয়েছে। সাংহাইতে কয়েক সপ্তাহের লকডাউন শুরুর পর এটি প্রথম মৃত্যুর ঘটনা। খবর আল জাজিরা।

গত মার্চের শেষের দিকে সাংহাইতে কঠোর লকডাউন জারি হয়। এরপর আজ সামাজিক যোগাযোগমাধ্যমে নগর কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া তিন রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়ে। তাদের বাঁচাতে সব ধরনের চেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত মারা যান তারা।

করোনায় আক্রান্ত হয়ে যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী। পুরুষের বয়স ৯১ বছর এবং নারী দুজনের মধ্যে একজনের ৮৯ এবং অপরজনের ৯১ বছর বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। এ তিনজনই হৃদ্‌রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

চীনের সাংহাইয়ের পৌর স্বাস্থ্য কমিশন জানিয়েছে, সোমবার নতুন করে ২২ হাজার ২৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা উপসর্গ দেখা গেছে ২ হাজার ৪১৭ জনের।

২০১৯ সালে চীনের উহান শহর থেকে করোনার উৎপত্তি হলে দেশটিতে গণহারে করোনা পরীক্ষাসহ নিষেধাজ্ঞা জারি ও বিভিন্ন এলাকায় লকডাউন দেওয়া হয়। এর ফলে এক বছরেরও বেশি সময় ধরে চীনে করোনাজনিত মৃত্যুহার শূন্য ছিল।

তবে সম্প্রতি চীনের কয়েকটি অঞ্চলে হঠাৎ করেই করোনা সংক্রমণ আবারও বেড়েছে। গত ১৯ মার্চ চীনের উত্তর পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে করোনা আক্রান্ত দুজনের মৃত্যু হয়। এক বছরের বেশি সময় পর এটি ছিল চীনে প্রথম মৃত্যুর ঘটনা।

নিউজটি শেয়ার করুন

সাংহাইতে কঠোর লকডাউনের মধ্যে ৩ জনের মৃত্যু

আপডেট সময় : ০৪:৩৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২