সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি, বন্ধ থাকবে সব রিসোর্ট
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২ ২০১ বার পড়া হয়েছে
তিনদিনের অবকাশ যাপনে সাজেক ভ্যালি যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তাই আগামী ৯ থেকে ১৪ মে পর্যন্ত বন্ধ থাকবে সাজেকের সব রিসোর্ট ও কটেজ।
বৃহস্পতিবার সাজেকে জেলা প্রশাসকসহ জোন কমান্ডারদের এক সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত হয়।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, আগামী ১২ থেকে ১৪ মে তিনদিনের অবকাশ যাপনের জন্য সাজেক ভ্যালীতে আসবেন রাষ্ট্রপতি।
এই সময়ে তার নিরাপত্তার জন্য বাড়তি সতর্কতা হিসেবে ৯ মে (সোমবার) থেকে ১৪ মে (শনিবার) পর্যন্ত ছয়দিন পর্যটকদের জন্য সাজেকের সব রিসোর্ট ও কটেজ বন্ধ থাকবে।
তিনি আরও জানান, আগামী ১৪ তারিখের পর আবার পর্যটকদের জন্য এখানকার রিসোর্ট কটেজ উন্মুক্ত করা দেয়া হবে।






















প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ