ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক এমপি বদির বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে: হাইকোর্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২ ৫৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের সাবেক এমপি বদির বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে: হাইকোর্ট

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের হওয়া মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ইজারুল হক আকন্দের হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় দেন।

২০০৭ সালের ১৭ ডিসেম্বর ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদ গোপন ও ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলা করে দুদক। দীর্ঘদিন স্থগিত থাকার পর মামলাটির কার্যক্রম ২০১৭ সালে সচল হয়।

পরে ওই মামলায় ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর বাদির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন চট্টগ্রামের বিচারিক আদালত। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন করেন আব্দুর রহমান বদি।

নিউজটি শেয়ার করুন

সাবেক এমপি বদির বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে: হাইকোর্ট

আপডেট সময় : ০৫:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২