সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর এপিএস আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫০:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১ ২৩৮ বার পড়া হয়েছে
জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাংচুরের ঘটনার মামলার আসামি সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর এপিএস বহিস্কৃত যুবলীগ নেতা এইচ এম ফুয়াদকে আটক করেছে ফরিদপুর পুলিশ। তিনি দুই হাজার কোটি টাকা ম্যানি লন্ডারিং মামলারও অন্যতম আসামি। মঙ্গলবার রাতে তাকে ঢাকা থেকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদুপরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান জানান, গতরাতে এইচ এম ফুয়াদকে ঢাকা থেকে আটক করা হয়।
তিনি বলেন, ফুয়াদ দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে আত্মগোপন করে ছিলেন । তাকে ধরতে এর আগেও পুলিশ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে।
পুলিশ জানিয়েছে, ফুয়াদের বিরুদ্ধে ফরিদপুরে আরও প্রায় ডজনখানেক মামলা রয়েছে। এর মধ্যে দুটি ম্যানি লন্ডারিং ও আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাংচুরের ঘটনার মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ।























কন্টেন্ট ক্রিয়েটর পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে বিচার