ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে ১ লাখ ২৮ হাজার ১০০ কর্ম খালি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২ ৬৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিঙ্গাপুরের শ্রমবাজারের সঙ্কট কাটছে না। চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটিতে রেকর্ড শূন্য পদ বেড়েছে। চ্যানেল নিউজ এশিয়া ও স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

গত মার্চে সিঙ্গাপুরে ১ লাখ ২৮ হাজার ১০০ কর্ম খালি থেকেছে। গত ডিসেম্বরের চেয়ে যা বেশ বেশি। ওই সময়ে ১ লাখ ১৭ হাজার ১০০ কর্ম খালি ছিল।

গতকাল শুক্রবার সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয় (এমওএম) শ্রমবাজার সংক্রান্ত এসব তথ্য প্রকাশ করেছে।

দেশটির বেকার লোকজনের তুলনায় চাকরির শূন্য পদের অনুপাত ২ দশমিক ৪২ শতাংশ বেড়েছে। সেখানে প্রতি একজনের জন্য দুটি শূন্য পদ পড়ে রয়েছে। ১৯৯৮ সালের পর যা সর্বোচ্চ।

এমওএম বলছে, ২০২১ সালের প্রথম প্রান্তিকে সিঙ্গাপুরে শূন্য পদ পূরণের হার ছিল ১৭ শতাংশ। সেখানে এবার সেই হার ৯ শতাংশ।

দেশটির নির্মাণ ও উৎপাদন খাতে বেশি কর্ম খালি রয়েছে। প্রধানত, অপেশাদার, ব্যবস্থাপনা, নির্বাহী ও কারিগরি পদগুলো শূন্য রয়েছে। যেগুলো সাধারণত বিদেশি শ্রমিকরা পূরণ করে থাকেন।

এছাড়া আর্থিক সেবা, তথ্য, যোগাযোগ, জনপ্রশাসন, শিক্ষা ও পেশাদার সেবা খাতেও কর্ম খালি আছে। সেগুলোতে দেশীয় নাগরিকদের অগ্রাধিকার বেশি। মূলত করোনার কারণে দেশের সীমান্তে কড়াকড়ি আরোপ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

করোনাকালে অসংখ্য বিদেশি শ্রমিক সিঙ্গাপুর ছেড়ে দেশে ফিরে আসেন। কোভিড নীতির কারণে তাদের অধিকাংশই এখনও দেশটিতে ফিরতে পারেননি। এছাড়া নতুন করে লোকও যাচ্ছে না সেখানে।

করোনা পরবর্তী সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধারের চেষ্টা করছে সিঙ্গাপুর সরকার। ফলে সেখানে বিভিন্ন খাতে প্রচুর লোকজন লাগছে। কিন্তু সেই তুলনায় দেশি-বিদেশি কর্মী পাচ্ছে না তারা।

নিউজটি শেয়ার করুন

সিঙ্গাপুরে ১ লাখ ২৮ হাজার ১০০ কর্ম খালি

আপডেট সময় : ০৩:২৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২