সিত্রাং গতিপথ বলছে বিপদ সংকেত বাড়বে: প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০২:২২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ৩১ বার পড়া হয়েছে
সিত্রাং ভয়ংকর ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটা সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে ৭নং সতর্ক সংকেত দেওয়া হয়েছে। পরবর্তী অবস্থা দেখে এটি পরিবর্তন হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ।
সোমবার (২৪ অক্টোবর) সচিবালয়ে নিজের দফতরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় মোকাবিলায় আশ্রয়প্রার্থীদের জন্য সাত হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ২৫ লাখ মানুষকে আশ্রয় দেওয়া যাবে কেন্দ্রগুলোতে। ইতোমধ্যে উপকূলের মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে।’
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আরও উত্তর পূর্বদিকে এগিয়ে এসেছে। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা নাগাদ এটি দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান।
তিনি জানান, ঘূর্ণিঝড় সিত্রাং মোট ১৩টি জেলায় আঘাত হানবে। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে আঘাত হানবে এটি। ইতোমধ্যে এসব এলাকায় মানবিক সহায়তা পৌছানো হয়েছে। প্রতি জেলায় পৌছে গেছে ৫ লাখ টাকা ও খাদ্য সহায়তা।
সিত্রাংয়ের বর্তমান গতিবেগ ৮০ থেকে ১০০ কিলোমিটার বলে জানা গেছে। পুরোটাই বাংলাদেশে আঘাত হানবে। গতিপথ বলছে বিপদ সংকেত বাড়বে।























