ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের জকিগঞ্জে বজ্রপাতে এক কৃষক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২ ৪৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের জকিগঞ্জে বজ্রপাতে এক কৃষক নিহত ও তিনজন আহত হয়েছে। আজ শনিবার ভোররাতে উপজেলার মানিকপুর দরগাবাহারপুর গ্রামের পাশে মেঘলা বিলে এঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলাম কালা (৩৫) ওই গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে। আহতরা হলেন- একই গ্রামের মৃত পাখি মিয়ার ছেলে জুবের আহমদ, আব্দুল খালিকের ছেলে রুবেল আহমদ এবং সুহেল আহমদ। এরমধ্যে একজন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আর অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়িতে রয়েছেন।

স্থানীয় মানিকপুর ইউপি চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান জানান, শনিবার ভোররাতে কামরুল ইসলাম কালাসহ মোট চারজন বাড়ির পার্শ্ববর্তী ওই বিলে মাছ ধরতে গিয়েছিলেন। ভোর অনুমান সোয়া ৫টার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন কামরুল। বাকিরা আহত হন। এঘটনার সাথে সাথে আশপাশের লোকজন নিহত ও আহতদেরকে উদ্ধার করে নিয়ে আসেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

সিলেটের জকিগঞ্জে বজ্রপাতে এক কৃষক নিহত

আপডেট সময় : ০৫:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২