ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনাক ক্ষমতায় বসতেই ব্রিটিশ মন্ত্রীদের পদত্যাগের হিড়িক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ ২৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পরই মন্ত্রিসভায় পদত্যাগের হিড়িক লেগেছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব বুঝে নেন সুনাক। এরপর অন্তত তিন জন প্রভাবশালী মন্ত্রী পদত্যাগ করেছেন।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সুনাক প্রধানমন্ত্রী হওয়ার পর পদত্যাগ করেছেন বাণিজ্যমন্ত্রী জ্যাকব রিস-মগ। রিস-মগ সম্প্রতি বলেছিলেন, তিনি সুনাকের মন্ত্রিসভায় থাকার প্রত্যাশা করেন না। তবে সুযোগ পেলে কাজ করতে আগ্রহী বলেও জানিয়েছিলেন তিনি। রিস-মগ বলেছিলেন, সুনাক যা চাইবে আমি তা-ই করব।

এদিকে রিস-মগ পদত্যাগের কিছুক্ষণ পর সরে দাঁড়ান বিচারমন্ত্রী ব্র্যান্ডন লুইস। এক টুইট বার্তায় নিজের পদত্যাগপত্র তুলে ধরেন তিনি। ওই চিঠিতে তিনি লিখেন, সবচেয়ে বেশি সময় মন্ত্রি থাকার মর্যাদা লাভ করেছি। চার জন প্রধানমন্ত্রী অধীনে পাঁচ বিভাগে আটটি মন্ত্রণালয় সামলেছি।

সবশেষ খবর অনুযায়ী, পূর্ত ও ভাতা প্রতিমন্ত্রী ক্লোয়ি স্মিথও পদত্যাগ করেছেন। তিনি লিজ ট্রাসের মন্ত্রিসভার সদস্য ছিলেন। ক্লোয়ি বলেছেন, তিনি পেছন থেকে প্রধানমন্ত্রীকে সমর্থন জুগিয়ে যাবেন।

এর আগে সরে দাঁড়ান হাউস অব কমন্সের চিফ হুইপ ওয়েন্ডি মর্টনও। তিনি পেছন থেকে সুনাককে সমর্থন জুগিয়ে যাওয়ার কথা বলেছেন।

প্রসঙ্গত, ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার অভিষেক হয় সুনাকের। এদিন সকালে বাকিংহাম প্যালেসে যান তিনি। সেখানে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন সুনাক। এরপর সুনাককে সরকার গঠনের আমন্ত্রণ জানান ব্রিটেনের রাজা।

নিউজটি শেয়ার করুন

সুনাক ক্ষমতায় বসতেই ব্রিটিশ মন্ত্রীদের পদত্যাগের হিড়িক

আপডেট সময় : ১০:৪৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২