ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুপার টুয়েলভে সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২ ৩০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটকীয় ম্যাচের জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের এ জয়ে ৩ উইকেট নিয়ে দারুণ অবদান রাখেন পেসার তাসকিন আহমেদ। নির্ধারিত কোটার ৪ ওভার বল করে মাত্র ১৯ রানে নিয়েছেন ৩ উইকেট। দুর্দান্ত তাসকিনের এমন বোলিং তাকে এনে দেয় ম্যাচ সেরার পুরস্কার। আজ ৩ উইকেট শিকারের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপের সুপার টুয়েলভে সর্বোচ্চ উইকেট শিকারি এখন বাংলাদেশের তাসকিন আহমেদ।

বাংলাদেশের দেওয়া ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে তাসকিন আহমেদের বলে দুই ওপেনারকে হারায়। প্রথম ওভারেই উইকেট হারায় জিম্বাবুয়ে। তাসকিনের করা ইনিংসের তৃতীয় বলে তুলে মারতে গিয়ে মোস্তাফিজুর রহমানে ক্যাচে পরিণত হন ওয়েসলি মাধভেরে। নিজের পরের ওভারেই আরেক ওপেনার ক্রেইগ আরভিনকে উইকেটরক্ষক নুরুল হাসান সোহোনের ক্যাচ বানান তাসকিন।

এই ডানহাতির তৃতীয় শিকারে মাঠ ছাড়েন রেগিস চাকাভা। ১৫ রান করা এই ব্যাটারকে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের ক্যাচ বানান তাসকিন।

৩ উইকেট দখল করা তাসকিন বর্তমানে বিশ্বকাপের সুপার টুয়েলভে উইকেট শিকারির তালিকায় শীর্ষে অবস্থান করছেন। ৩ ম্যাচে ৮টি উইকেট শিকার করেছেন তাসকিন। ৭ উইকেট নিয়ে দ্বিতীয় ইংল্যান্ডের বাঁহাতি পেসার স্যাম কারেন। এরপর যথাক্রমে তিন, চার ও পাঁচে রয়েছে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ড (৬), দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়া (৫) ও নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার (৫)।

তবে প্রথম পর্ব মিলিয়ে ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন শ্রীলংকান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

নিউজটি শেয়ার করুন

সুপার টুয়েলভে সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন

আপডেট সময় : ০৩:৪৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২