ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সেনেগালে হাসপাতালে অগ্নিকাণ্ড: ১১ নবজাতকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২ ৪১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে একটি সরকারি হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় ১১ নবজাতকের মৃত্যু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মেকি সেলি এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় সময় বুধবার (২৫ মে) মধ্যরাতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে ফায়ারসার্ভিস ও উদ্ধারকর্মীরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

টুইটে তিনি জানান, সরকারি একটি হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকান্ডে ১১টি নবজাতকের মৃত্যুর সংবাদ আমি জানতে পেরেছি, যা আমাকে বেদনা ও হতাশ করেছে। এ ঘটনায় নবজাতকগুলোর মা ও পরিবারের সদস্যদের আমি অন্তরের গভীর থেকে সহানুভূতি জানাচ্ছি।

শহরের মেয়র দেম্বা দিওপ জানিয়েছেন, মাত্র তিনটি শিশুকে আগুন থেকে রক্ষা করা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি হাসপাতালটি নতুনভাবে সাজিয়ে চালু করা হয়।

নিউজটি শেয়ার করুন

সেনেগালে হাসপাতালে অগ্নিকাণ্ড: ১১ নবজাতকের মৃত্যু

আপডেট সময় : ০১:০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২