ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সেবা করতে এসে কেউ যেন কর্তৃত্ববাদী সরকার না হয়ে ওঠে: এ জেড এম জাহিদ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সেবা করতে এসে কেউ যেন কর্তৃত্ববাদী সরকার না হয়ে ওঠে সেই অনুপ্রেরণা চব্বিশের জুলাই বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা এলাকায় নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, ‘স্বৈরাচারের শেষ মুহূর্তে বাংলাদেশের মানুষ যে দৃশ্য দেখেছে আল্লাহর কাছে দোয়া করি বাংলাদেশে এ দৃশ্য যেন আর পুনরাবৃত্তি না হয়। দেশের সেবা করতে এসে কর্তৃত্ববাদী সরকার কেউ যেন না হয়ে ওঠে সেই অনুপ্রেরণা চব্বিশের জুলাই।’

তিনি বলেন, ‘আন্দোলন করতে গিয়ে গেলো ১৮ বছরে অনেক নেতাকর্মী শহিদ হয়েছে। ৮০০-এর বেশি নেতাকর্মী গুম হয়েছে। এছাড়াও জুলাই আগস্টের যে অকর্ত্য নির্যাতন করে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে তা দেশের নিকৃষ্ট ইতিহাস। আমি দিনাজপুর-৬ আসনের মানুষের পাশাপাশি দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিএনপির ওপর দেশ সেবায় আস্থা রাখার জন্য।’

নিউজটি শেয়ার করুন

সেবা করতে এসে কেউ যেন কর্তৃত্ববাদী সরকার না হয়ে ওঠে: এ জেড এম জাহিদ

আপডেট সময় : ০৬:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬