ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সোয়া কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২ ৫৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টিসিবির জন্য দুইবারে ১ কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এ জন্যে খরচ হবে প্রায় ২০৫ কোটি টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের আলাদা আলাদা দুটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয় করার প্রস্তাবেরও অনুমোদন দেয়া হয়েছে। তিনটি কোম্পানি থেকে মসুর ডালগুলো কেনা হবে।

বুধবার (১৭ই আগস্ট) দুপুরে ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাব গুলো অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল বারিক। তিনি বলেন, সভায় উত্থাপিত ১৬টি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সোয়া কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

আপডেট সময় : ১১:৩৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২