ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের সাথে দু’টি সমঝোতা স্মারক সই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২ ৫২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সৌদি আরব ও বাংলাদেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর ট্রেনিং ও তথ্য আদানপ্রদান, দক্ষ- অদক্ষ সব ধরনের শ্রমিকই প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

আজ রোববার (১৩ই নভেম্বর) ঢাকায় সফররত সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী নাসের বিন আবদুল আজিজ আল দাউদের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন- হজ, ওমরা, শিক্ষা, ব্যবসার জন্য ভিসা সহজীকরনের বিষয়ে আলোচনা হয়েছে। সন্ত্রাস দমনে সাইবার চ্যালেঞ্জ মোকাবেলায় দ্বিপক্ষীয় সহযোগিতার আশ্বাস। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতা জোরদার করার বিষয়ে আশ্বাস সৌদি কর্তৃপক্ষের। এছাড়া সৌদি আরবে বসবাসকারী প্রবাসীদের পাসপোর্ট রিনিউয়ের উদ্যোগ নেবে সরকার।

তিন প্রজন্মদের প্রায় ৩ লাখ রোহিঙ্গাদের পাসপোর্ট সৌদিতে আছে। এর মধ্যে যারা বিশেষ বিবেচনায় বাংলাদেশি পাসপোর্ট নিয়েছিলো তাদের পাসপোর্ট রিনিউ করা হবে বলেও জানান তিনি।

এসময় সিকিউরিটি কোঅপারেশন এগ্রিমেন্ট ও রোড টু মক্কা সার্ভিস এগ্রিমেন্ট নামে দু’টি সমঝোতা স্মারক সই হয়েছে।

উল্লেখ্য দুদিনের সফরে শনিবার বিকেলে ঢাকায় পৌঁছান সৌদির স্বরাষ্ট্র উপমন্ত্রী আবদুল আজিজ আল দাউদ।

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবের সাথে দু’টি সমঝোতা স্মারক সই

আপডেট সময় : ০২:১৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২