স্কুলে ভর্তির আবেদন ১৬ নভেম্বর থেকে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৩৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২ ৫০ বার পড়া হয়েছে
২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে ভর্তির জন্য ভর্তিচ্ছুদের আগামী ১৬ই নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। এ প্রক্রিয়া শেষ হবে ৬ই ডিসেম্বর।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এমন তথ্য যুক্ত করে ভর্তি নীতিমালার খসড়া অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। শিগগিরই বিষয়টি চূড়ান্ত করে নীতিমালা আকারে জারি করবে মন্ত্রণালয়।
মাউশির তথ্যমতে, সরকারি-বেসরকারি স্কুলে নির্ধারিত ফরমে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। ভর্তি ফি আগের মতোই থাকছে। আবেদন প্রক্রিয়া শেষ হলে ১০ই ডিসেম্বর সরকারি স্কুলে এবং বেসরকারি স্কুলে ১৩ই ডিসেম্বর ভর্তির লটারি হবে।
এ দিকে ভর্তির জন্য টেলিটকের ওয়েবসাইটে সরকারি-বেসরকারি স্কুলগুলোর তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
























২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু