স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা উন্নয়নে সরকার কাজ করছে : শিক্ষামন্ত্রী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২ ৪৬ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ইবতেদায়ী মাদ্রাসাগুলো ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উন্নয়নে সরকার কাজ করছে।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী একথা বলেন।
এ সময় উপস্থিত শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা দেশে মৌলিক শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে। এ ছাড়া প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অবদান রয়েছে।’
আলোচনা সভায় শিক্ষক প্রতিনিধিরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সংশ্লিষ্ট বিভিন্ন দাবি উপস্থাপন করেন।

























