ঢাকা ১০:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতার স্বপ্ন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে: ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২ ৬৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার স্বপ্ন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দেশে গণতন্ত্র-ভোটাধিকার নেই। জনগণের সরকার প্রতিষ্ঠায় এখন শপথ নিতে হবে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘লাখো শহীদের আত্মত্যাগে এদেশ স্বাধীন হয়েছে।ইতোমধ্যে স্বাধীনতার ৫০ বছর পার হয়েছে। এখন আমরা স্বাধীনতা দিবস, সুবর্ণজয়ন্তী পালন করছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে, এসময় বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে।’

তিনি বলেন, ‘যে লক্ষ্য, আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন নিয়ে আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম তা ধূলিস্যাৎ হয়ে গেছে। আজকে আমাদের ভোটাধিকার নেই।বাংলাদেশ সম্পূর্ণ কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। মিথ্যা মামলায় দেশনেত্রী খালেদা জিয়া কারারুদ্ধ হয়ে আছেন।একই কারণে আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান নির্বাসিত রয়েছেন।’

বিএনপি মহাসচিব বলেন, ৩৫ লাখ গণতন্ত্রগামী নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এই অবৈধ সরকার। বর্তমান আওয়ামী লীগের শাসনে ১২শ’ নেতাকর্মী গুম এবং সহস্রাধিক নিহত হয়েছেন। দুর্বিষহ স্বৈরাচারের কবলে দেশ উচ্ছৃঙ্খল ব্যবস্থায় আছে।

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পর আমরা শহীদদের শ্রদ্ধা জানিয়ে শপথ নিচ্ছি, আবারও গণতন্ত্রকে মুক্ত করব। দেশনেত্রী খালেদা জিয়া, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জণগণের সরকার প্রতিষ্ঠা করব।’

এসময় মির্জা ফখরুলের সঙ্গে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

স্বাধীনতার স্বপ্ন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে: ফখরুল

আপডেট সময় : ১২:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২