স্বেচ্ছায় পদত্যাগে পেনশন সুবিধা: আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ
- আপডেট সময় : ০১:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ৪১ বার পড়া হয়েছে
সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে পেনশন সুবিধা না পাওয়া সংক্রান্ত বাংলাদেশ সার্ভিস রুলসের অংশবিশেষ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছে রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করে সোমবার (২৪ অক্টোবর) আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।
এক রিটের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৮ মার্চ হাইকোর্ট ওই রায় দেন। একই বছরের সেপ্টেম্বরে ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে গত বছর লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ, যা গত বছরের নভেম্বরে চেম্বার আদালতে ওঠে। হাইকোর্টের রায় স্থগিত করে চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় গতকাল রোববার শুনানি শেষে আজ আদেশের জন্য দিন রাখা হয়। সে অনুসারে আজ আদেশ দেওয়া হলো।
রিটকারি আইনজীবী জানান, অতিরিক্ত জেলা জজ মাহবুব মোরশেদ ২০১১ সালে স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সে বছরের ৩১ জানুয়ারি থেকে তাঁর পদত্যাগপত্র কার্যকর হয়।
























