ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক দল থেকে মেয়র প্রার্থীকে বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ ৫৮ বার পড়া হয়েছে

কুসিক নির্বাচন: দলীয় নির্দেশনা অমান্য করায় মেয়র প্রার্থীকে বহিষ্কার

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দলীয় নির্দেশনা অমান্য করার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও কুমিল্লা মহানগর শাখার সভাপতি নিজাম উদ্দিন কায়সারকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে।

আর কুমিল্লা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কুমিল্লা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন পারভেজকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণা ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ না করার জন্য স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের নেতাকর্মীদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। কিন্তু নিজাম উদ্দিন কায়সার দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মে) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

নিউজটি শেয়ার করুন

স্বেচ্ছাসেবক দল থেকে মেয়র প্রার্থীকে বহিষ্কার

আপডেট সময় : ১১:৪৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২