ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে; সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২ ৫৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ থেকে হজে যেতে আগ্রহী যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম এখন ঢাকা থেকেই সম্পন্ন করা যাবে। বাংলাদেশ সফররত সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতকালে এ বিষয়ে আশ্বস্ত করেছেন। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘রুট-টু-মক্কা সার্ভিস এগ্রিমেন্টে’র আওতায় বাংলাদেশ থেকে হজে যেতে আগ্রহীরা সৌদি আরবে যাত্রার আগে তাদের ইমিগ্রেশন সংক্রান্ত সকল প্রক্রিয়া ঢাকা থেকেই সম্পন্ন করতে পারবেন বলে সৌদি উপ-স্বরাষ্ট্র মন্ত্রী বৈঠকে জানিয়েছেন। বৈঠকে জানানো হয়, বাংলাদেশের সাথে সৌদি আরবের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বিবেচনা করে সৌদি সরকার প্রথম দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে এই রুট-টু-মক্কা সার্ভিস চুক্তি করতে যাচ্ছে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক জোরদারে সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার জন্য সৌদি বাদশাহ, সৌদি যুবরাজ এবং সৌদি আরবের প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সৌদি উপমন্ত্রী বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। উপমন্ত্রী অভিন্ন পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতার জন্য সৌদি আরবের আগ্রহের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বৈঠকে বলেন, বাংলাদেশ সরকার বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা, শিক্ষা ও সংস্কৃতি, বিদ্যুৎ ও জ্বালানি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা আরও জোরদার করতে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সরকার ও জনগণ বাংলাদেশে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান। এছাড়া তিনি ঢাকা সফরের জন্য সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদও জানান।

নিউজটি শেয়ার করুন

হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে; সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্ত

আপডেট সময় : ১২:৫১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২