ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হজ চালু হলে নিবন্ধিত, প্রাক-নিবন্ধিতরা অগ্রাধিকার পাবেন: ধর্ম প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:০২ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১ ৩২২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনা ভাইরাসজনিত বৈশ্বিক মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে সৌদি আরবে সীমিত পরিসরে অনুষ্ঠিত হজে বাইরের কোন হজযাত্রী যাওয়ার সুযোগ পাননি। ফলে বাংলাদেশ হতেও কোন হজযাত্রী হজ পালনে সৌদি আরবে যাননি। ফলে দেশে বর্তমানে ৫৬,১২৩ জন নিবন্ধিত ও ১,৭৪,১৫৪ জন প্রাক-নিবন্ধিত হজযাত্রী অপেক্ষমান রয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বুধবার বলেছেন, আগামী ২০২২ সালে করোনা পরিস্থিতি উন্নত হলে এবং বাংলাদেশ হতে হজে যাওয়ার অনুমতি পেলে ইতোপূর্বে যারা প্রাক- নিবন্ধন ও নিবন্ধন করেছেন, তারা ক্রমানুসারে অগ্রাধিকার ভিত্তিতে হজে যেতে পারবেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ হতে হজে গমনেচ্ছু নিবন্ধিত ব্যক্তিগণের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, কোন প্রাক-নিবন্ধিত ও নিবন্ধিত ব্যক্তি জমাকৃত অর্থ উত্তোলন করতে চাইলে নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদনের করে তুলে নিতে পারবেন।

প্রতিমন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ২০২০ সালে ৩,৪৫৭ জন নিবন্ধন করেছিলেন। এদের মধ্যে ৭৫৭ জন নিবন্ধন বাতিল করে রিফান্ড গ্রহণ করেছেন এবং ২,৭০০ জন বর্তমানে নিবন্ধিত রয়েছেন।

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২০ সালে হজে যেতে ৬১,১৪২ জন নিবন্ধন করেন। এর মধ্যে ৭,৭১৯ জন নিবন্ধন বাতিল করে রিফান্ড গ্রহণ করেছেন এবং বর্তমানে ৫৩,৪২৩ জন নিবন্ধিত রয়েছেন, জানান প্রতিমন্ত্রী।

সভায় জানানো হয়, গত বছরের ৩০ এপ্রিল পর্যন্ত  সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন প্রক্রিয়া চালু ছিল। এরপর আর কোন নিবন্ধন করা হয়নি। তবে বর্তমানে হজের প্রাক-নিবন্ধন প্রক্রিয়া চালু রয়েছে। বুধবার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত ব্যক্তির সংখ্যা ৫,২২৪ জন এবং  বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত ব্যক্তির সংখ্যা ১,৭৪,১৫৪ জন।

প্রতিমন্ত্রী জানান, নিবন্ধিত হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ অতিক্রান্ত হয়ে থাকলে ২০২২ সালে হজে যেতে তা নবায়নের প্রয়োজন হবে।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নূরুল ইসলাম, পিএইচডি ছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, বেসামরিক বিমান পরিবহনও পর্যটন, পররাষ্ট্র, স্বরাস্ট্র, পাসপোপোর্ট অধিদপ্তর, ইসলামিক ফাঊণ্ডেশন, ব্যাংকসমূহ, হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) প্রতিনিধিসহ হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হজ চালু হলে নিবন্ধিত, প্রাক-নিবন্ধিতরা অগ্রাধিকার পাবেন: ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৩:৫৮:০২ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১