ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হজ যাত্রীদের সৌদি আরবের আইন মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২ ৬১ বার পড়া হয়েছে

PM-Sheikh-Hasina

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হজ যাত্রীদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আপনারা আল্লাহর মেহমান। আপনারা বাংলাদেশের জনগণের জন্য দোয়া করবেন।

হজ কার্যক্রমের উদ্বোধনে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দোয়া চান তিনি।

শুক্রবার (৩ জুন) রাজধানীর আশকোনায় ১৪৪৩ হিজরি বর্ষের হজ কার্যক্রমের উদ্বোধনে প্রধানমন্ত্রী হজ যাত্রীদের উদ্দেশ্যে বলেন, তারা যেন সৌদি আরবের আইন এবং হজের সকল নিয়ম মনে চলে, কারণ হজ করার পাশাপাশি বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে হবে।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের চেষ্টা ছিল হজ ব্যবস্থাপনাকে উন্নত করার। আমরা সেটা করতে পেরেছি। যারা হজে যাচ্ছেন তারা যেন ইবাদত-বন্দেগি করতে পারেন সে ব্যবস্থা আমরা করতে পেরেছি।

হজ ক্যাম্পে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক সচিব কাজী এনামুল হাসান, বিমান সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম প্রমুখ।

উল্লেখ্য, আগামী ৮ জুলাই চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

হজ যাত্রীদের সৌদি আরবের আইন মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০১:৪০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২