ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হঠাৎ করে বাড়ানো হলো ইমরান খানের নিরাপত্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ ৭৬ বার পড়া হয়েছে

হঠাৎ করে বাড়ানো হলো ইমরান খানের নিরাপত্তা

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজের ক্ষমতার শেষ সময়ে ইমরান খান অভিযোগ করেছিলেন যে, তাকে হত্যার ষড়যন্ত্র চলছে। এবার তার সেই আশঙ্কা সত্যি হতে চলেছে। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃহস্পতিবার (২১ এপ্রিল) ইমরান খানের ‘ফুলপ্রুফ’ নিরাপত্তা বাড়াতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইমরান খানের জীবনের হুমকি রয়েছে, এমন রিপোর্ট সামনে আসার পর এমন নির্দেশ দিলেন শাহবাজ। পাকিস্তানের রাষ্ট্রীয় বিবৃতিতে বলা হয়েছে, ইমরানের নিরাপত্তা বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে নির্দেশ দিয়েছেন শাহবাজ।

এর আগে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো জানায়, ইমরান খানের জীবনের ঝুঁকি রয়েছে। এরপরই তড়িঘড়ি করে ইমরানের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিলেন শাহবাজ। এমনকি রাজধানী ইসলামাবাদের কাছে ইমরানের ব্যক্তিগত বাসভবনে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড এবং অন্যান্য নিরাপত্তা কর্মীও মোতায়েন করেছে পাকিস্তান সরকার।

প্রাদেশিক সরকারগুলোকেও তাদের প্রদেশে ইমরানের সভা এবং জনসমাবেশের সময় তার নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর আগাম নির্বাচনের দাবিতে সরকারকে চাপ দিতে প্রচারণা শুরু করেছেন ইমরান। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার লাহোরে বড় ধরনের একটি সমাবেশ করার কথা রয়েছে ইমরানের।

নিউজটি শেয়ার করুন

হঠাৎ করে বাড়ানো হলো ইমরান খানের নিরাপত্তা

আপডেট সময় : ০৫:১৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২