হরমুজ প্রণালি দখলে নেয়ার ‘চিন্তাভাবনা’ করছেন ট্রাম্প
- আপডেট সময় : ১১:৩৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
কৌশলের মাধ্যমে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দখলের ‘চিন্তাভাবনা’ করছেন ট্রাম্প। সম্প্রতি সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। খবর দ্য গার্ডিয়ানের।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত এ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।
তবে ১০ দিন আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।
সিবিএস নিউজকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিটি বর্তমানে উন্মুক্ত রয়েছে, তবে হোয়াইট হাউজ এটি ‘দখলে নেওয়ার কথা ভাবছে’ এবং সেখানে তারা ‘অনেক কিছুই’ করতে পারে।
ইরান এখন পর্যন্ত প্রণালিটি বন্ধ করে দেয়নি। তবে দেশটি হুমকি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের কোনো তেলের ট্যাংকার এ পথ দিয়ে চলাচলের চেষ্টা করলে সেটিতে তারা হামলা চালাবে।

























জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী