ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাইকোর্টে হাজির ধর্ষণের শিকার কিশোরী, চাইলেন বিচার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২ ৬৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্ষণের শিকার এক কিশোরী নিজেই হাইকোর্টে এসে বললেন, আমরা গরিব মানুষ, টাকা পয়সা নাই। আমি ধর্ষণের শিকার, বিচার চাই।

বুধবার (১৫ জুন) সকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নুর উদদীনের হাইকোর্ট বেঞ্চে বিচারিক কার্যক্রম শুরু হয়। সেসময় মাকে নিয়ে আদালতের ডায়াসের সামনে এসে দাঁড়ান এক কিশোরী।

একপর্যায়ে আদালত জানতে চান যে কী হয়েছে? আপনি কে? আপনার সঙ্গে উনি কে? তখন ওই কিশোরী বলেন, আমি…। আমার বয়স ১৫ বছর। উনি আমার মা। আমি ধর্ষণের শিকার। একজন বিজিবি সদস্য আমাকে ধর্ষণ করেছেন। কিন্তু নিলফামারীর আদালত তাকে খালাস দিয়ে দিয়েছেন।

তিনি বলেন, আমরা গরিব মানুষ, আমাদের টাকা পয়সা নাই। আমরা আপনার কাছে বিচার চাই।

এসময় আদালত ওই কিশোরীর কাছে জানতে চান, তার কাছে কোনও কাগজপত্র আছে কি না? ওই কিশোরী মামলার কাগজ আছে বললে আদালত উপস্থিত আইনজীবীদের উদ্দেশে বলেন, এখানে লিগ্যাল এইডের কোনও আইনজীবী আছেন?

তখন একজন আইনজীবী দাঁড়ালে আদালত তাকে এই কিশোরীর মামলাটি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে নিতে নির্দেশ দেন। সেই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে এবং জরুরি ভিত্তিতে দেখতে বলেন।

নিউজটি শেয়ার করুন

হাইকোর্টে হাজির ধর্ষণের শিকার কিশোরী, চাইলেন বিচার

আপডেট সময় : ০১:২২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২