ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হারিকেন হাতে গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২ ৭৭ বার পড়া হয়েছে

এবার হারিকেন হাতে গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদে নতুন চমক নিয়ে আসছেন ড. মাহফুজুর রহমান। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও শ্রোতাদের জন্য একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি। গুনে গুনে শোনাবেন দশটি গান।

গানের অনুষ্ঠানটির নাম দেয়া হয়েছে ‘তুমি আমার প্রেয়সী’। ইতিমধ্যে গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। গানগুলো চিত্রায়িত হয়েছে এটিএন বাংলার স্টুডিওতে।

ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় অনুষ্ঠানটি প্রচার হবে। সবাইকে গান উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন ড. মাহফুজুর রহমান।

প্রসঙ্গত, ২০১৬ সালের ঈদুল আযহায় গায়ক হিসেবে হাজির হয়ে আলোচনায় আসেন ড. মাহফুজুর রহমান। এরপর থেকেই কয়েক বছর ধরে ঈদে প্রচার হচ্ছে তার একক সংগীতানুষ্ঠান। যা বরাবরই আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকে।

নিউজটি শেয়ার করুন

হারিকেন হাতে গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

আপডেট সময় : ০৪:৫৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২