ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে শ্রীলঙ্কান ক্রিকেটার, কানকাশন সাব রাজিথা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২ ৯৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনে শরিফুল ইসলামের বলে মাথায় আঘাত পেয়ে কিছুক্ষণের জন্য মাঠ ছেড়েছিলেন লঙ্কান ক্রিকেটার বিশ্ব ফার্নান্দো। পরে অবশ্য আবারও ব্যাটিংয়ে নামেন তিনি। আজ (১৭ মে) তৃতীয় দিন বোলিংও করেছেন ফার্নান্দো। তবে মধ্যাহ্ন বিরতির সময় অস্বস্তি অনুভব করায় তাকে হাসপাতালে নিতে হয়েছে।

এদিকে মাথায় আঘাতের কারণে সতর্কতা হিসেবে চলতি ম্যাচটি তিনি আর খেলবেন না। তার স্থানে ‌কনকাশন সাব (বদলি) হিসেবে মাঠে নেমেছেন ডানহাতি পেসার কাসুন রাজিথা।

বাংলাদেশের ইনিংসের ৪০ ওভার শেষে এই সিদ্ধান্ত জানা যায়। ফার্নান্দো মাথায় আঘাত পাওয়ার পরও
গতকাল দ্বিতীয় দিন বিকেলে ৪ ওভার এবং আজ তৃতীয় দিনে ৪ ওভার বোলিং করেছেন। দুই দিনে ৮ ওভার বোলিং করে কোনো উইকেট পাননি ফার্নান্দো, দিয়েছেন ৪২ রান।

গেল বছর পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন ফার্নান্দো। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে বিপদে ফেলেছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

হাসপাতালে শ্রীলঙ্কান ক্রিকেটার, কানকাশন সাব রাজিথা

আপডেট সময় : ০২:২৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২