ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হেইলি-সেলেনা বন্ধুত্বে নাখোশ বিবার?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২ ৩৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে জাস্টিন বিবারের স্ত্রী হেইলি ব্যাল্ডউইন এবং প্রাক্তন প্রেমিকা সেলেনা গোমেজ হাসিমুখে একসঙ্গে ছবি তুলেছেন!

শোনা যাচ্ছে সেলেনার সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠছে হেইলির। তবে বিষয়টি নাকি একেবারেই ভালো লাগছে না বিবারের।

লস অ্যাঞ্জেলসে অ্যাকাডেমি মিউজিয়াম গালা ২০২২-তে সেলেনার সঙ্গে দেখা হয়েছে হেইলির। সেখানেই একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন তারা। এর আগে বিবারের মন চুরি করে সেলেনা গোমেজের কাছ থেকে সরিয়ে দেয়ার অভিযোগ উঠছিল হেইলির বিরুদ্ধে। এক ফ্রেমে ধরা দিয়ে সেই অভিযোগই ঘুচিয়েছেন হেইলি।

তবে শোনা যাচ্ছে বিবার বিষয়টি ভালো চোখে দেখছেন না। বিশেষ করে ছবিতে দুজনের মাঝে কে বেশি যোগ্য তা নিয়ে ভক্তদের তুলনা মোটেও ভালো লাগছে না বিবারের। হেইলিকে নাকি তিনি সেলেনার সঙ্গে দূরত্ব বজায় রাখতেও বলে দিয়েছেন।

ধারণা করা হচ্ছে সেলেনা গোমেজ হয়তো এতদিনে বিবারকে পুরোপুরি মন থেকে সরাতে পেরেছেন। নাহলে এত সহজে বিবারের বর্তমান প্রেমিকার সঙ্গে ছবি তুলতে পারতেন না তিনি, এমনটাই মনে করছেন ভক্তরা। সূত্র: কইমই

নিউজটি শেয়ার করুন

হেইলি-সেলেনা বন্ধুত্বে নাখোশ বিবার?

আপডেট সময় : ০১:৪৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২